ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট তালিকাভুক্ত হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা যায়, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদুকে পরাজিত করেন। পরে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেনের কাছে পরাজিত হন।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

এম জি

Link copied!