ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

স্কুলে নষ্ট খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুরে ২ ম্যানেজার গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৯:১৮ পিএম

স্কুলে নষ্ট খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুরে ২ ম্যানেজার গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে নষ্ট ও খাদ্য হিসেবে অনুপযোগী পণ্য সরবরাহের অভিযোগে ‘সমতা ট্রেডার্স’ এর দুই অপারেশন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের এএফএম আহসানুল হাবিব (৫১) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মো. নুরুজ্জামান (৪৩)। তারা দুজনই সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের ও নষ্ট খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগে গত ২৭ এপ্রিল মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।

তদন্তে ভুক্তভোগী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সালমান রহমান বলেন, প্রাথমিক তদন্তে নষ্ট ও খাদ্য হিসেবে অনুপযোগী পণ্য সরবরাহের ঘটনায় অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এম জি

Link copied!