ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
বিএনপি নেতা টিপু

মেজর জিয়ার মধ্যে আজকের জেএনজি ভাবনা ছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৯:৩৯ পিএম

মেজর জিয়ার মধ্যে আজকের জেএনজি ভাবনা ছিল

বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, মেজর জিয়ার মধ্যে আজকের জেএনজি ভাবনা ছিল।

মঙ্গলবার জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা এবং সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মেজর জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মতে, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন, মুক্তিযুদ্ধে অংশ নেন এবং একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখেন।

টিপু আরও বলেন, পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন। তিনি জনশক্তি রপ্তানি, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নে ভূমিকা রাখেন।

তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল গণতন্ত্রকে ধারণ ও লালন করছে। তিনি বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!