ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৩:২৭ পিএম

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা হল, কেন্দ্র সচিবের কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষসহ গুরুত্বপূর্ণ সব স্থান সিসিটিভির আওতায় আনতে হবে। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, সেগুলোকে আগামী ২০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

এ ছাড়া ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার নিরাপত্তার স্বার্থে সব ভিডিও ফুটেজ সংরক্ষণ করে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম জি
 

Link copied!