ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৩:৪১ পিএম

আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি

ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান মহররম মাসের প্রথম দশ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আয়োজক কমিটি।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে খামেনির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সময়সূচি ও নানা জল্পনাকে ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইমাম হুসাইন (আ.) এর শোকানুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার শোককাল শেষ হওয়ার পরই জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। একই সঙ্গে ইরান ও মুসলিম বিশ্বের মহররম পালনের ঐতিহ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। তার মৃত্যুর শতদিন পেরিয়ে গেলেও এখনো দাফন সম্পন্ন হয়নি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এম জি

Link copied!