সোমবার (০১ আগস্ট) রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত রোববার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে জানায়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, কাল থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। গতকাল দেশে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে।
আমারসংবাদ/টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন