শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর নির্দেশে আজই চকবাজারের অগ্নিকাণ্ডে বরিশাল হোটেলের নিহত ৬ জন শ্রমিকের স্বজনদের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মর্কর্তাগণ মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহত ৬ শ্রমিক স্বপন সরকার, আব্দুল ওহাব, মো.বিল্লাল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালু এর স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন। এ দূর্ঘটনায় আর কোন আহত নিহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকালে শ্রম প্রতিমন্ত্রী গতকালের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় চকবাজারের নিহত ৬ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ইএফ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন