বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। মালিকপক্ষের আশ্বাসে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় তারা সড়ক ছেড়ে দেন। বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।
ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের পক্ষে একটি প্রতিনিধি দল বনানী বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করেছেন। আগামী বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক হবে। এসময় পর্যন্ত তিনি ছাত্রদের সহনশীল হওয়ার আহ্বান জানান।
এর আগে বাসে হাফ পাসের দাবিতে বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে রাখে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন