কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন সক্রিয় অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়। কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার এখতিয়ার নাই বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ১৫০ আসনে যৌক্তিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই।
ভোট ডাকাতি রোধে সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন করা হবে। এদিকে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল। এসময় সিইসিসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন