ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ৩৩ মিনিটে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে এ আগুন লাগে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন