রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৩ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশি মদ, ৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১ হাজার ১৮২ পিস ইয়াবা ও ১০৯ কেজি ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন