রাজধানীর ফকিরাপুলে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত পৌনে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিকের ছেলে মামুন জানান, ফকিরাপুলের ১নং গলির ২০৪ বাড়ি আমাদের। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইলেকট্রিক মিস্ত্রি শাহ আলমকে দিয়ে পানির মটরের কাজ করাই। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বাড়ি কুমিল্লার হোমনা থানার মনিপুর গ্রামে। তার বাবার নাম জ্বলিল সওদাগর।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন