রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৯২ পিস ইয়াবা, ৯ কেজি ৬৭০ গ্রাম গাঁজা ও ৩৫২ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন