পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৮ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ১৯ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনী, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন