রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন