রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন মো. আশরাফুল ইসলাম ।
সোমবার (২২ জানুয়ারি) রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাজউকের ০২/২০২৪তম সাধারণ সভায় জনাব আশরাফুলকে এই দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে তিনি রাজউকের নগর পরিকল্পনাবিদ ও রাজউকের মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আশারফুল ইসলাম।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন