রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইলের বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।
রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের ৯াট ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ওই ইউনিটগুলো।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন