রাজধানীর বাবুবাজার এলাকায় নিজের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জালাল মিয়া (৪২) নামে এক কাগজের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ ঘটনাটি ঘটে।
সকাল পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন