রাজধানীর লালমাটিয়া এলাকায় তিতাসের গ্যাসের লাইনে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ফোন আসে রাজধানীর লালমাটিয়ায় তিতাসের গ্যাসের লাইনে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। আমাদের টিম তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সঙ্গে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাটিয়া মহিলা কলেজের সামনের রাস্তার মাটির নিচে থাকা তিতাসের লাইনে আগুন লাগে। দীর্ঘসময় আগুন জ্বলায় রাস্তা গরম হয়ে যায়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন