রাজধানীর বনানীর সেতু ভবনে আগুন লেগেছে। আন্দোলকারী শিক্ষার্থীদের কারণে এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার।
তিনি জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন