রাজধানীর ধানমন্ডি এলাকায় ফরেস্ট লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডি ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন