বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রুহুল আমিন গাজীকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন