বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মিরপুর বড় বাজার সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রাশেদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চুন্নু মিয়া।
অনুষ্ঠানে জেলা পরিষদের সার্ভেয়ারদের পদোন্নতি, ডাকবাংলা ও অডিটোরিয়াম অথবা পার্শ্ব প্রতিষ্ঠানে দারোয়ান কাম কেয়ারটেকার পদ অর্ন্তভুক্ত করা এবং ওই পদে মাস্টাররোলে কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ। বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির নতুন কমিটি গঠনসহ নানা দাবি উপস্থাপন করেন তারা।
বাংলাদেশ জেলা পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চুন্নু মিয়া বলেন, আমরা কর্মকর্তা কর্মচারীগণ সকলে পদোন্নতি থেকে বঞ্চিত আছি। আইন অনুযায়ী যেভাবে পদোন্নতি হওয়ার কথা ছিল সেইভাবে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন- আমরা সকলেই পদোন্নতি থেকে বঞ্চিত আছি তাই এই সংগঠনটাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি মজবুত সংগঠন তৈরি করতে হবে এবং সকলে পদোন্নতিসহ মাস্টাররোলে কর্মরতদের স্থায়ীকরণের জন্য সকলের সব বিষয়ে সহযোগিতা করে একসঙ্গে কাজ করতে হবে তাহলে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন