রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভিতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচারেরে মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকতো। তবে ঘটনার পর থেকে স্বামী মিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন