নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর আসাদগেট থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে তুলে দেয়।
পরে তাকে মোহাম্মদপুর থানা হেফাজতে নেওয়া হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বলেন, আসাদগেট থেকে ছাত্র-জনতা তাকে আটক করে আমাদের হেফাজতে দেয়। পরে তাকে থানায় আনা হয়। এখন নরসিংদীতে পাঠানো হবে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন