পাইপলাইনের জরুরি সংস্কারের জন্য আজ বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএসের ১০" x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং ৪" x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সঙ্গে জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন