অন্তর্বর্তী সরকারের গঠিত পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অতিরিক্ত সময় পাওয়া কমিশনগুলো হলো- নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন।
কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত সময় দেওয়া হলো।
এর আগে গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন