বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস বলেছেন, সাবেক স্বৈরাচার সরকারের অপশাসনের কারণে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
বলেন, "গণতন্ত্রহীনতা, দুর্নীতি ও প্রশাসনিক অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে।"
ড. ইউনুসের মতে, একটি স্বাধীন, স্বচ্ছ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয়।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, স্বৈরাচারী শাসনামলে এর পরিবেশ নষ্ট হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ড. ইউনুসের এ বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দেশের ভবিষ্যৎ বিনিয়োগ নীতিতে এসব দিক বিবেচনা করা জরুরি বলেও মত প্রকাশ করছেন তারা।
ড. ইউনুসের মতে, শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা ও স্বচ্ছ শাসন ব্যবস্থা নিশ্চিত করলেই বাংলাদেশ আবারও বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন