বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, “বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে একটি নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।”
প্রেসসচিব আরও জানান, সি আর আবরারকে প্রধান করে গঠিত এ কমিটি বিগত সময়ে রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণের জন্য কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করবে। পাশাপাশি ভবিষ্যতে নতুন চ্যানেলগুলোর লাইসেন্স প্রদানের ক্ষেত্রে একটি স্বচ্ছ নীতিমালাও প্রণয়ন করবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন