রাজধানীর কামরাঙ্গীরচরে ধারাল অস্ত্রের আঘাতে এক যুবককে খুন করা হয়েছে।
রোববার রাত ১২টার দিকে মাদবরবাজার বেরিবাধ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রুবেল জানান, মাদবর বাজার এসহাক মেম্বার গলিতে রকিদের নিজেদের বাড়ি। তার বাবার নাম আমান। রকি পেশায় তেমন কিছুই করেন না। টাকা পয়সা লেনদেন নিয়ে স্থানীয় পলাশ নামে এক যুবকের সাথে কাটাকাটি হয় রকির। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রকিকে। এতে গুরুতর আহত হন রকি। পরে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাম বুকের পাশে ও হাতে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন