ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে ১৫ আগস্ট একদিনের জন্য ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে।
এ নিষেধাজ্ঞা ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
ডিএমপি বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মহানগর এলাকায় এই সময়ে যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
নগরবাসীকে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন