ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক করেছেন।
বৈঠকে নির্বাচন কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এখন তা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদনও দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।”
এদিকে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে ইসির শুনানি বিকেলে শেষ হচ্ছে। শুনানি শেষে বিকালে সার্বিক বিষয় নিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিং করার কথা রয়েছে। তিনি বলেন, “ব্রিফিংয়ে সীমানার শুনানি এবং রোডম্যাপ উভয় বিষয়ই জানা যাবে।”
এর আগে গত বৃহস্পতিবারও ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠক করেন। ওই দিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, বিস্তারিত কর্মপরিকল্পনার বিষয়ে ইসি সচিব ব্রিফ করবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন