ঢাকা দক্ষিণ সিটিতে ‘টাইফয়েড প্রতিরোধ’ টিকাদান শুরু ১২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:৪৫ পিএম
ঢাকা দক্ষিণ সিটিতে ‘টাইফয়েড প্রতিরোধ’ টিকাদান শুরু ১২ অক্টোবর

শিশুদের টাইফয়েড প্রতিরোধে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার নগরভবন অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। 

সভায় জানানো হয়, দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকায় এই কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। এ সময় প্রায় ১০ লাখ শিশু বিনামূল্যে টিকা পাবেন।

টাইফয়েড হলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর ও জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়।

টিকাদান কার্যক্রম দুই পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্র ও ৭৫টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক এলাকার শিশুরা টিকা পাবেন।

সভায় জানানো হয়, প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট) ব্যবহার করে www.vaxepi.gov.bd

ইএইচ