প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নুরের ওপর আঘাত খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এটার নিন্দা করি। এই পুরো জিনিসটা আমরা তদন্ত করবো।’
শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নুরুল হক নুরকে দেখে এসে সাংবাদিকদের এসব কথা জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, ‘আমি জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। নুরের নাকে এবং চোখের পাশে আঘাত পেয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং উনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে পর্যবেক্ষণে রাখবেন। আরও কিছু কিছু টেস্ট আছে সেগুলো করবেন।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন