‘মাতারবাড়ী-মহেশখালীকে সিঙ্গাপুরের মতো দেখতে চাই’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:৩৮ পিএম
‘মাতারবাড়ী-মহেশখালীকে সিঙ্গাপুরের মতো দেখতে চাই’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন, ৩০ বছর পর মাতারবাড়ী ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর ও কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আশিক চৌধুরী আরও জানান, আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ) ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর জমিতে তিনটি ধাপে (২০২৫–২০৩০, ২০৩০–২০৪৫ ও ২০৪৫–২০৫৫) কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ইএইচ