গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এই পদে পদায়ন করা হয়েছে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিলকে।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁনের স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন