টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৯:৪১ পিএম
টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে (টিএসসি) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়।

ইএইচ