কারওয়ান বাজার-শান্তিনগরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১২:৪৮ এএম
কারওয়ান বাজার-শান্তিনগরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে ও শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এ বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এছাড়া রাত ৯টা ২০ মিনিটের দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসেন। তবে ককটেল নিক্ষেপকারীদের ধরা যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

ইএইচ