ঢাকার ১১ স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০২:১৫ পিএম
ঢাকার ১১ স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর মোট ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে নির্ধারিত এসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের অবশ্যই ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি নিতে হবে।

যে ১১টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ চালু হচ্ছে:

করিম এন্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা

ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা (জেওসিএল)

মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা (জেওসিএল)

মেসার্স সততা এন্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা (পিওপিএলসি)

মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা (পিওপিএলসি)

মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা (পিওপিএলসি)

মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা (পিওপিএলসি)

সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা (মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড)

সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা (মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড)

স্যাম এসোসিয়েটস, মিরপুর-২ (মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড)

সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর (পিওপিএলসি)

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে। এই ব্যবস্থায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হবে।

এম জি