কয়েক দিনের বিরতির পর আবারও রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
শনিবার থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলেও বিকেল ৩টার পর মুষলধারে বৃষ্টি নামে।
মুষলধারার বর্ষণে নগরীর অনেক সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। মানুষ ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।
বৃষ্টির কারণে অনেক এলাকায় পানি জমে যায়, বিশেষ করে নিচু অঞ্চলগুলোতে হাঁটু সমান পানি দেখা যায়। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকে যানজট।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সক্রিয় থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ভারী বর্ষণের কারণে এসব অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা বৃষ্টির ফলে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে যান চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন