বিশ্বের অন্যান্য শহরের মতো দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। তবে আজ আবারও বেড়েছে রাজধানীর দূষণের মাত্রা। কয়েকদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা।
শুক্রবার সকালে শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ ১৫৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে পাকিস্তানের লাহোর ১৫৩ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।
এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রয়েছে চতুর্থ অবস্থানে। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৪৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে চলাফেরা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন