ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই মিছিলটি বের করা হয়।
মশাল মিছিলে অংশগ্রহণকারী গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা বর্তমান সরকারের এই চুক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় আন্দোলনকারীরা চুক্তির অসারতা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
ছাত্রজোটের নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে এ ধরনের গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী চুক্তি দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তারা মনে করেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এ ধরনের চুক্তি করার নৈতিক অধিকার সরকারের নেই। এই বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছাত্রজোটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন