আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১০:৪০ এএম
আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে ভোগান্তির শেষ থাকে না। তাই আগে থেকেই জেনে নেওয়া ভালো শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার ও মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট শুক্রবার বন্ধ থাকবে।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

শিশু একাডেমি জাদুঘর

শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

এম জি