ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো হালনাগাদ তথ্য থেকে এ পরিসংখ্যান জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত সংগ্রহ করা ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়।
এরপর ঈদের পরদিন (২৯ মে) রাত ১২টা পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য একই স্থানে ডাম্পিং করা হয়েছে।
সবশেষ শনিবার দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪ হাজার ৬৩৭ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।
সব মিলিয়ে ঈদুল আজহার দিন থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন