খুলনার রূপসায় আল আমিন (৪৭) নামে ৯ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট রাতে থানা পুলিশের একটি দল ঢাকার একটি বইয়ের দোকান থেকে রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল আলী খানের ছেলে আল আমিনকে গ্রেফতার করেছে। তিনি ৩টি চাঁদাবাজি মামলার ৯ বছর সাজাপ্রাপ্ত আসামি। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বইয়ের দোকানে কর্মরত ছিল। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমারসংবাদ/এসএম
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন