ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা নামের এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেড ইউ মডেল হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে গাইনি ডাক্তার রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে ৩ ছেলে ও ১ মেয়ের জন্ম হয়।
মুক্তা ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। চার নবজাতককে জেড ইউ মডেল হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।
নবজাতকের বাবা আলমগীর হোসেন বলেন, ডা. রোকসানা বেগম স্বপ্না আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। তার আন্তরিকতা ও আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম।
এ জন্য তিনি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের দোয়া কামনা করেন।
ডা. রোকসানা বেগম স্বপ্না জানান, আমার তত্বাবধানে ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।
চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থজনের ওজন ১৩০০ গ্রাম।
এখনো পর্যন্ত আল্লার রহমতে সবগুলো বাচ্চাই ভালো আছে।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন