চাঁদপুরের কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ ভবনের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের সভাপতি আল মাসুদ গাজীর সভাপ্রধানে ও সহকারি শিক্ষক ফারজানা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন