সারাদেশে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৮:০০ পিএম
সারাদেশে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

‘প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু মুরালে পুস্পক স্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

লালপুর (নাটোর) প্রতিনিধি: ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীস বসাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, মৎস্য অফিসার আবু শাসা, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুরুন্নবী প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: "প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু মুরালে পুস্পক স্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বরের প্রধান সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে এ বিষয়ে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা,  বাগাতিপাড়া  মডেল থানার অফিসার  ইনচার্জ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয়েছে। সোমবার রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর এখন নতুন কর্মসূচি স্মার্ট বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি- এ চার মূলভিত্তির ওপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা তথ্য কর্মকর্তা সুর্বনা সুমাইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ, রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জাগের হোসেন মাস্ট্রার সহ শিক্ষার্থীরা।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি এই পতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার সকালে  দিবসটি উপলক্ষে  র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হন। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিন বিশ্বাস, সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান,নাগরপুর মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান , চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শত্তকত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নির্বাচন অফিসার মো. আরশেদ আলী প্রমুখ। এসময় উপজেলা পরিষদে কর্মরত অফিসার ও কর্মচারি সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি ’ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে আজ বাংলাদেশ পরিপুর্ণভাবে ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব হয়েছে। এবং আমরা সকলে এর সুফল ভোগ করছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-সহাকরী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক প্রমুখ।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুর সালথায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ইং পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আল-আমীন হোসাইন, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সালথা থানার এ এস আই শহিদুল হক প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে বিভিন্ন কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে   বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক,  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে একটি  র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শেষ করে উপজেলা পরিষদের হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রুমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন , ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন  সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা বেগম।  এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজাদ মিঞাসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন,দেশে ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়ন প্রযুক্তি খাতে ২০ লাখের বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানসহ ৬ লাখ ৫০ হাজারের বেশি ফ্রিল্যান্সার পেশাজীবী তৈরি হয়েছে। বাংলাদেশে বর্তমানে ১৮ কোটি ১৪ লাখের বেশি মোবাইল সংযোগ, ১৩ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৩ হাজার ৮০০ ইউনিয়নে সফলভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল ফোনের সহজলভ্যতায় মানুষের তথ্যপ্রযুক্তি ব্যবহারে সক্ষমতা যেমন বেড়েছে তেমনি তাদের দৈনন্দিন জীবন আরও সহজতর হয়েছে।

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি:  “প্রগতিশীল প্রযুক্তি অর্ন্তরভুক্তিমুলক উন্নতি” এই প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রজেক্টরের মাধ্যমে মানুষের  জীবনযাত্রার মানসহ উন্নয়নমুলক চিত্র প্রদর্শন করা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে দর্শকদের উপস্থিতে ওই অনুষ্ঠান প্রচার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বক্তারা বলেন, ‘প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার। তাই অনুকরণের পরিবর্তে আমাদের উদ্ভাবনের ওপর জোর দিতে হবে।’তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি এর অপব্যবহার রোধে সক্ষমতা অর্জন করার কথা বলেন তারা। এ খাতে যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান করলে তারা দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেবে। বক্তারা উল্লেখ করে বলেন, ‘বর্তমানে গ্রাম ও শহরের মধ্যে দূরত্ব হ্রাস পেয়েছে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ, সাবরেজিস্টার শামীমা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদজ্জান, প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তাসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুস্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে। র‌্যালী শেষে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস আলম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, মহিলা পরিষদের সভাপতি বাসন্তী স্যানাল প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায় বক্তারা দেশব্যাপী ডিজিটালাইজেশনের ফলে জনসাধারণ এখন কোন রকম দুর্ভোগ ও হয়রাণি ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন। এতে করে দাপ্তরিক কার্যক্রমে যেমন গতিশীলতা এসেছে তেমনি কাজের জবাবদিহিতাও বেড়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।