বোয়ালটির ওজন সাড়ে ১৪ কেজি, দাম ৩৫৫২৫ টাকা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:৩৪ পিএম
বোয়ালটির ওজন সাড়ে ১৪ কেজি, দাম ৩৫৫২৫ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক জেলের জালে সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার ভোরে পদ্মা নদীতে জেলে বাসুদেব হালদারের জালে ধরা পড়েছে এই মাছটি।

জানা গেছে, জেলে নিরা হালদার, কালী হালদার ও বাসুদেব হালদার তাদের সহযোগীদের নিয়ে ভোররাতে পদ্মায় মাছ ধরতে বের হন।

পরে দৌলতদিয়া ঘাটের অদূরে তাদের জালে কাতল ও বোয়াল মাছগুলো ধরা পড়ে।

মাছগুলো বিক্রির জন্য তারা সকালে দৌলতদিয়া ঘাটে নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছগুলো কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জাফরগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ার খবর পেয়ে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করি। সকালে ২ হাজার ৪৫০ টাকা প্রতি কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকায় মাছটি কিনেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু গণমাধ্যমকে বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। বড় মাছে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুশি হন। 

এআই