কুড়িগ্রামে ঢাকা নার্সিং কলেজের ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশন’ স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহফুজ খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীর পিতা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, কুড়িগ্রামে এ প্রচন্ড শীতে সরকারি ও বেসরকারি সংগঠন থেকে যারা অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি সকলকে কুড়িগ্রামের চরাঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন